বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-15
জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পশ্চিম পাড়ায় গলায় ফাঁস দিয়ে সালমান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার রাত আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  সালমান বাঁকা গ্রামের আলমগীরের ছেলে। 

নিহতের মা সালেহা জানান, সালমান মানসিক ভারসাম্যহীন ছিল। সে অস্বাভাবিক চলাফেরা করতো। সংসার জীবনে তার আট বছর ও তিন বছরের দুই ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে তার সন্তান ও বউ তিন মাস ধরে বাপের বাড়ি একই উপজেলার গোয়ালপাড়ায় গ্রামে অবস্থান করছে। মঙ্গলবার রাত ২ টার দিকে সে বাইরে থেকে বাড়িতে এসে ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দেয়। কিন্তু আমি তার অস্বাভাবিক আচরণ দেখে কিছুক্ষণ পর জালানার ফাঁকা অংশ দিয়ে দেখি আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে। এরপর আমার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে সালমানের মৃতদেহ উদ্ধার করে।

সালমানের স্ত্রী সোনিয়া খাতুন বলেন, আমার বিয়ে হয়েছে দীর্ঘ ৯ বছর। সালমান মাদকে আসক্ত হয়ে পড়ে সেই সাথে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। সে প্রতিনিয়ত আমাকে মারধর করতো এবং সংসার চালাতে পারত না। এ কারণে আমি রাগ করে বাপের বাড়িতে চলে আসি এবং তিন মাস ধরে অবস্থান করছি।

এ ব্যাপারে জীবনকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, যুবকের গলায় দড়ি দেওয়ার ঘটনাটি আমরা শুনেছি। ইতিমধ্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম