বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার-৪


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-04
জীবননগরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার-৪

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশ যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়েছে।বুধবার ভোর ৪ টার সময় জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে দু'ঘন্টা মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জীবননগর উপজেলার কালা গ্রামের মাঝের পাড়ার মৃত জাফর আলীর ছেলে সাদেক আলী (৫০), একই গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর সাত্তারের ছেলে মিজান হোসেন (৪৮), দক্ষিণপাড়ার মৃত হযরত আলীর ছেলে হামিদ ইসলাম (৫০) ও গাংপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে বাবুল হোসেন (৩০)।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বুধবার ভোররাতে ধোপাখালী গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ৩ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করে জীবননগর থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতদের নামে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম