বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে তিন মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের জেল


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-24
 জীবননগরে তিন মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের জেল

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০ টার সময় জীবননগর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপালনগর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা মাদকদ্রব্যসহ তিন মাদক সেবনকারীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- জীবননগর পৌরসভার গোপালনগর গ্রামের মৃত হাসান মন্ডলের ছেলে নাজমুল ইসলাম ( ৪০) একই গ্রামের বকুল মন্ডলের ছেলে সুমন মিয়া (৩৬) এবং নারায়ণপুর গ্রামের সরকার পাড়ার মৃত বাকের আলী মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৪২)।

গ্রেফতারকৃতদেরকে শনিবার বেলা ১২ টার সময় ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা তাদের দোষ স্বীকার করেন। 

ভ্রাম্যমান আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামিন হোসেন মাদক সেবনকারীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬/৫  ধারায় ৭ ( সাত) দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ১০০ টাকা জরিমানা করেন।

এরপর গ্রেফতারকৃত তিনজনকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম