বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে যুবকের লাশ উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-13
চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় আলমগীর হোসেন ( ৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের ভুট্টো ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করে। আলমগীর হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত শামসুল মন্ডলের ছেলে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান জানান, রোববার দুপুরে আলমগীর খড়ি নেওয়ার জন্য কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠে আসেন। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। মঙ্গলবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে আলমগীরের স্বজনরা লাশ শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাস উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্বাভাবিক মৃত্যু না হত্যা জানা যাবে। এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম