বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-05-07
জীবননগরে অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় শুকুর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল ) বেলা ১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নৌকোর খালের পাশের একটি জমি থেকে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা সেখানে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পান। এসময় সেখান থেকে তিনটি ট্রাক্টর জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। পরে ট্রাক্টরের চালকেরা নিজেদের ভুল স্বীকার করে পুনরায় একই অপরাধ না করার অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের শুকুর আলীকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭ ধরা লঙ্ঘন, ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা বলেন, বিনা অনুমতিতে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের একই অপরাধ পুনরায় না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪ কম/জাক/আরএএম