বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-04-05
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলিপুর গ্রামের আসাদুল হকের ছেলে প্রত্যয় (১৭) মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। শুক্রবার দিনগত রাত ১২ টার সময় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

প্রতক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় প্রত্যয় জীবননগর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা  লেগে তিনি গুরুতর আহত হন। এ সময় পথচারীরা মুমুর্ষূ অবস্থায় প্রত্যয়কে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এখানেও তার শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে প্রত্যয়কে ঢাকায় নেওয়ার পথে রাত ১২ টার সময় তার মৃত্যু হয়। 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে প্রত্যয়ের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম