বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গাঁজা চুরি নিয়ে দ্বন্ধ, ধারাল অস্ত্রের আঘাতে আহত ৩


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-03-30 17:06:15
চুয়াডাঙ্গায় গাঁজা চুরি নিয়ে দ্বন্ধ, ধারাল অস্ত্রের আঘাতে আহত ৩

চুয়াডাঙ্গায় গাঁজা (মাদকদ্রব্য) চুরি করাকে কেন্দ্র করে দু'ই মাদক কারবারি গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে ধারাল অস্ত্রের আঘাতে উভয় পক্ষের তিন যুবক আহত হয়েছেন। 

শনিবার (৩০ মার্চ) দুপুর ২ টার সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের দু' ছেলে নাঈম (২৫) ও নয়ন (২৩) এবং একই গ্রামের মনিরের ছেলে বিপ্লব হোসেন (২১)।

স্থানীয়রা জানায়, সাতগাড়ি গ্রামের এক মাদক ব্যবসায়ীর বাড়ির পাশের জমির ভুট্টা ক্ষেতে কা বা কাহারা গাঁজা লুকিয়ে রাখে। সেখান থেকে কেউ ওই গাঁজা চুরি করে সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈমের কাছে দেয়। বিষয়টি এলাকার মধ্যে জানাজানি হলে নাঈমের সাথে মাদক ব্যবসায়ী বিপ্লব হোসেনের দ্বন্ধের সৃষ্টি হয়। এক পর্যায়ে দু' পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারাল অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন নাঈম ও তার ছোট ভাই নয়ন এবং অপর পক্ষের বিপ্লব। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত রায় বলেন, প্রাথমিকভাবে জেনেছি মাদক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম