বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ১২২ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৮ জন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-03-24 13:06:45
চুয়াডাঙ্গায় ১২২ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৮ জন

মাত্র ১২০ টাকার ব্যাংক ড্রাফট ও ২ টাকার আবেদন ফরম খরচেই মিলেছে ২৪ জন পুরুষ ও ৪ জন নারীর চাকরি। প্রাথমিক ফলাফল ঘোষণার পর তাঁদেরকে পুলিশ সদস্য হিসেবে বরণ করে নিয়েছে জেলা পুলিশের সদস্যরা। অর্থ বা ঘুষ লেনদেন ছাড়াই ২৮ জনকে চাকরি দিয়ে নজির সৃষ্টি করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান। শনিবার (২৩ মার্চ) পুলিশ লাইনস মাঠে এ সকল রিক্রুটিং পুলিশ কনস্টেবল পদের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে নিয়োগ সংক্রান্ত খুটিনাটি বিষয় ও সর্বশেষ অবস্থা তুলে ধরেন পুলিশ সুপার আরএরম ফয়জুর রহমান।

এ সময় তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যখন শুরু করেছিলাম, তখনি বলেছিলাম চুয়াডাঙ্গার সবাই যেন নিরপেক্ষভাবে এতে অংশ নিতে পারে। মেধাভিত্তিক, যোগ্য প্রার্থীরা যেন একদম বিনাপয়সায় চাকরি পাই, সে চেষ্টা আমরা করেছি। আমরা খুবই আন্তরিকভাবে চেষ্টা করেছি নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য। 

পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত সকলের একমাত্র পূর্ব শর্ত ছিলো মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। তাদের অন্য কোনো পরিচয়, সামাজিক বা অর্থনৈতিক অবস্থান ভূমিকা পালন করেনি। সরকার কতৃর্ক নির্ধারিত ১২০ টাকা তাঁদের সরকারি খরচ ছিলো। জেলা পুলিশ সকল বিষয়ে খুবই তৎপর ছিলো।

চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে গত ২০ ফেব্রুয়ারি সকাল ৮ টা হতে নিয়োগ কমিটি ১ম ধাপে চাকুরী প্রার্থীদের মধ্য থেকে Physical Endurance Test (PET) কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩০১ জন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য মনোনীত করেন। ১৬ মার্চ সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গায় প্রাথমিক বাছাইকৃত ৩০১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্য থেকে পরবর্তীতে ৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। ২৩ মার্চ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে হতে মেধা, যোগ্যতার ভিত্তিতে ২৪ জন ছেলে এবং ৪ জন মেয়েসহ মোট ২৮ জন প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি আর এম ফয়জুর রহমান চূড়ান্তভাবে উত্তীর্ণ ২৮ জন তরুণ-তরুনীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন ও বাংলাদেশ পুলিশে স্বাগত জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম