বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় বেশি দামে মাংস ও মুরগি বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা


আলমডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-03-21 12:31:00
আলমডাঙ্গায় বেশি দামে মাংস ও মুরগি বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা

আলমডাঙ্গায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মাংস, মুরগীর বাজার এবং কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস অভিযান পরিচালনা করে।

অভিযান সুত্রে জানা যায়, বিভিন্ন মাধ্যম হতে অধিকমূল্যে খাসী ও মুরগীর মাংস বিক্রয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাংসের বাজার তদারকি করে সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৪টি মাংসের দোকানে মোট ৮৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যান্যদের সতর্ক করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আব্দুল্লাহিল কাফি, পৌরসভার কসাইখানা পরিদর্শক ও আলমডাঙ্গা থানার পুলিশের একটি টিম।

অভিযান পরিচালনা শেষে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন,  দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখাতে কাজ করে যাচ্ছে সরকার। বিশেষ করে মাংসের বাজারে  সরকারের বেঁধে দেয়া দাম থেকে অধিক মূল্যে মাংস বিক্রয়ের জন্য জরিমানা করা হলো এবং অন্যান্য মাংস ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম