বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সাশ্রয়ী মূল্যে পণ্যসামগ্রী বিক্রি


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-03-17 17:22:00
চুয়াডাঙ্গায় সাশ্রয়ী মূল্যে পণ্যসামগ্রী বিক্রি

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রান্তিক নারীরা দান বা সাহায্য নিচ্ছেন না। সে কারনে তাদের হাতে সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি। 

রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে সাশ্রয়ী মূল্যে বাজার কর্মসূচীর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস ও উপদেষ্টা জেলা পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমান। 

শতাধিক প্রান্তিক নারী ১০টি খাদ্যসামগ্রী এ বাজারে অর্ধেক মূল্যে পাবেন। নারীরা ২৫ টাকা কেজি দরে চাল, ৪০ টাকা কেজি দরে ডাল, ৮০ টাকা কেজি দরে তেল, ৬৮ টাকা কেজি দরে চিনি, ১৫ টাকা কেজি দরে আলু, ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ, ৫০ টাকা কেজি দরে ছোলা, ৬৪ টাকা কেজি দরে মুড়ি, ৪৫ টাকা কেজি দরে বেসম ও ৮৫ টাকা কেজি দরে খেঁজুর  কিনতে পারবেন। 

উপস্থিত প্রান্তিক নারীরা জানান, বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী কিনতে পেরে তারা খুশি এবং এ উদ্যোগ অব্যাহত রাখার আবেদন জানান তারা।

চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী জান্নাতুল ফেরদৌস বলেন, রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গার দরিদ্র নারীদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের কাছে বাজার মূল্যের তুলনায় অর্ধেক মূল্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি করা হবে। 

এসময় সমিতির উপদেষ্টা পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমান জানান, পুলিশ নারী কল্যাণ সমিতির এ কর্মসূচীর জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হচ্ছে। প্রথম দিনে সাশ্রয়ী বাজারে যে সাড়া পাওয়া গেছে তা আমাদের ভালো লেগেছে। কারণ দরিদ্র নারীরা বাজার মূল্যের তুলনায় অর্ধেক মূল্যে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পেরেছেন। তারা দান বা সাহায্য নিচ্ছেন না।এ সাশ্রয়ী বাজার থেকে নারীরা তাদের ইচ্ছামত ১০টি পণ্য অর্ধেক মূল্যে কিনে উপকৃত হবেন। এসময় জেলা পুলিশের জ্যৈষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম