বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় বাজার মনিটরিং


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-03-11 16:55:30
রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় বাজার মনিটরিং

রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের নিচের বাজারে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়।

এসময় রোজার বিশেষ খাদ্য পণ্য খেজুর, তেল, ডাল, মাছ-মাংসসহ সব ধরনের সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম যাচাই করা হয়। ক্রেতা সাধারনের অভিযোগের প্রেক্ষিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।। 

বাজার মনিটরিং শেষে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, মূলত ব্যবসায়ীদের সচেতন করতেই বাজার মনিটরিং করা হয়। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করবে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে প্রথম রোজা থেকেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আজকে বাজার মনিটরিংয়ে ব্যবসায়ীদের সতর্ক এবং সাধারন মানুষকে সচেতন করা হয়েছে।বাজারে যাতে কৃত্রিম কারণে অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সজাগ আছি। জেলা প্রশাসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলো সক্রিয় আছে। পুরো রোজার মাসজুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে।

বাজার মনিটরিংয়ে আরও অংশ নেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহা, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা চেম্বার অব-কর্মাসের পরিচালক মঞ্জুরুল আলম মালিক, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোর্য়াদ্দার ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলি। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম