চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ভাবে দশটি নির্দেশনা অনুযায়ী নিয়ম না মেনে ক্লিনিক পরিচালনার দায়ে দুটি ক্লিনিকের মালিককে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৮ফেব্রুয়ারি ) সন্ধ্যায় আলমডাঙ্গায় হাউসপুর ফিরোজা ক্লিনিক ২৫ হাজার ও কালিদাসপুর সাদাব্রীজ আল মদিনা (প্রা:) ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিয়ম না মেনে পরিচালনার দায়ে ২০ হাজারসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।সাথ ফিরোজা ক্লিনিক ক্লিনিক বন্ধ করে দেন। । এসময় যৌথ অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ও উপজেলা স্বাস্থ্য প:প কর্মকর্তা হাদী জিয়াউদ্দিন আহমেদ।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার স্নিদ্ধা দাস জানান আলমডাঙ্গা উপজেলায় নিয়ম না মেনে ক্লিনিক মালিকরা দীর্ঘদিন ধরে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছেন।নানা অনিয়ম দুর্নীতি থাকায় হাউসপুর এলাকায় ডক্টর নজরুল ইসলামের ফিরোজা ক্লিনিকে নার্সের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে এবং ফিরোজা ক্লিনিকের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে আলমডাঙ্গা পৌরসভাসহ এর আশপাশে ১৫টির অধিক ক্লিনিক থাকলেও বার বার একই ক্লিনিকে জরিমানা এবং অন্য সব ক্লিনিকে অভিযান পরিচালনা না করায় ক্লিনিকগুলোতে সেবার মান নিয়ে প্রশ্ন রয়েই গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম