বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

২২৫০ যাত্রী নিয়ে ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেল মেদিনীপুরের বিশেষ ট্রেন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গ প্রতিনিধি
DhakaReport24.com || 2024-02-15 15:20:45
২২৫০ যাত্রী নিয়ে ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেল মেদিনীপুরের বিশেষ ট্রেন

২২৫০ জন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেল মেদিনীপুরের বিশেষ ট্রেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার সময় সকল নিয়ম মেনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুরের জোড়া মসজিদে বার্ষিক ওরশ শরীফের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।

ট্রেনটি বুধবার রাত সাড়ে ১০ টায় রাজবাড়ী থেকে ছেড়ে এসে রাত সোয়া ১২ টার সময় দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ষ্টেশনে পৌছায়। এর পর ইমিগ্রেশনে কাগজপত্র চেকিং করে সরকারি সকল নিয়ম কানুন মেনে সকাল সাড়ে ১০ টার সময় দর্শনা ষ্টেশন থেকে ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। 

১২৩ তম এ ওরশ শরীফে বাংলাদেশ থেকে দুই হাজার ২৫০ জন ভক্ত ওই ট্রেনে রওনা হয়েছেন। এদের মধ্যে ১৩১২ জন পুরুষ, ৮৫৮ জন মহিলা ও ৮০ জন শিশু রয়েছে।আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদেরী বলেন, ১৭ ফেব্রুয়ারি রাতে মেদিনীপুর জোড়া মসজিদে হযরত আব্দুল কাদের জিলানী (রা.) এর বংশধর হযরত আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর ‘মওলাপাক’ এর পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে। শত বছরেরও বেশি সময় ধরে ওই ওরশ উৎসবকে নিয়ে আন্তর্জাতিক বিশেষ এই ট্রেনটি দুটি দেশের সেতুবন্ধন এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে। 

বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশকে ঘিরে এ ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। তিনি বলেন, বড়পীর আব্দুল কাদের জিলানীর বংশধরদের নৈকট্য লাভ, তাদের এক নজর দেখতে ও পূণ্য লাভের আশায় প্রতিবছর এই দিনে মেদিনীপুরে যান ভক্তরা। ওই ওরশের সঙ্গে মিল রেখে একইদিন রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফে নানা আনুষ্ঠানিকতা হয়। পীরের ভক্তরা এতে যোগ দেন। ওরশে যোগদানের জন্য ভারত সরকারের সুপারিশ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় দূতাবাস বিশেষভাবে ভিসা দিয়ে থাকেন বলে জানান আজিজ কাদেরি।

এ বিষয়ে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আতিক হাসান জানান, যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এজন্য রেল কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ট্রেনের ভেতরে যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য গার্ড, ইলেকট্রিশিয়ান, অ্যাটেনটেন্ড দেওয়া হয়েছে। ওরশ শেষে ১৯ ফেব্রুয়ারি একই ট্রেনে যাত্রীরা দেশে ফিরবেন।দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ষ্টেশনের ইনচার্জ সুপারিন্টেন্ডেন্ট মির্জা কামরুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় ২২৫০ জন যাত্রী নিয়ে সকল নিয়ম মেনে বিশেষ ট্রেনটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম