বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

ব্রীজ নির্মানের ৭ বছর হলেও রাস্তার মুখ দেখেনি এলাকাবাসী


আলমডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-02-13 14:19:00
ব্রীজ নির্মানের ৭ বছর হলেও রাস্তার মুখ দেখেনি এলাকাবাসী

চুয়াডাঙ্গা জেলার  আলমডাঙ্গায় কুমার  নদীর  উপরে ব্রীজ নির্মানের ৭ বছর অতিবাহিত  হলেও  আজও রাস্তার  মুখ দেখেনি এলাকাবাসী । এতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ।

চুয়াডাঙ্গা  জেলার  আলমডাঙ্গা  উপজেলার  কালিদাসপুর  ইউনিয়নের  চরশ্রীরাম - বকসিপুর মাঝ দিয়ে বয়ে চলে গেছে কুমার নদী। ওই নদীর  উপরে ব্রীজ নির্মানের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা  অধিদপ্তর ২০১৬/১৭ অর্থ ৫৬ লক্ষ ৭৯ হাজার ১শ ৬ টাকা বরাদ্দ দেয়। বরাদ্দ  কৃত অর্থ দিয়ে নদীর উপর  ৬০ ফুট লম্বা ব্রীজের ৯০% কাজ সমাপ্তি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ১০% কাজ অসমাপ্ত  রেখে তৎকালীন  ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তা  যোগসাজশ  করে   কাগজ কলমে  কাজ সমাপ্তি  দেখিয়ে বরাদ্দকৃত অর্থ   উওোলন করে  কৌশলে পালিয়ে যায়।

বর্তমান ঐ ব্রীজের মুখে  মাটি  ভরাট সহ  নদী শাসনের  কাজ ও অসমাপ্ত রয়েছে। 


এ বিষয়ে  উপজেলা  ত্র্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তার নিকট জানতে চাওয়া হলে  কথা বলতে রাজি নন তিনি।
কালিদাসপুর ইউপি চেয়ারম্যান বলেন, ব্রীজের আশপাশে ব্যাক্তিমালিকানা জমি থাকায় রাস্তা নির্মিত  হয়নি। এখন যখন তারা রাস্তা জন্য জমি দিতে রাজী হয়েছে  অতি দ্রুত রাস্তার ব্যবস্থা হয়ে যাবে।

বর্তমান কালিদাসপুর ও ডাউকি  ইউনিয়নে সাথে  হাজার হাজার  মানুষের প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়। এই ব্রীজটি চালু হলে ইউনিয়নের মধ্যে  যাতায়াত  সহজ হবে বলে জানায় ইউনিয়নবাসী  । 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম