চুয়াডাঙ্গা যুবউন্নয়ন অধিদপ্তরের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আলামিন হোসেন (২৬) নামে এক যুুবক নিহত হয়েছেন। নিহত আলামিন হোসেন চুয়াডাঙ্গা পৌর শহরের নূরনগর কলোনী পাড়ার আব্দুল হালিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলামিন হোসেন সোমবার সকাল ৮ টার সময় মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে জাফরপুর অভিমুখে যাচ্ছিলেন। সে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হন। স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার সময় আলামিন হোসেনের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহাবুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম