শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

বি‌জি‌বি-বিএসএফের প্রী‌তি ফুটবল ম্যাচে বি‌জি‌বি চ্যা‌ম্পিয়ন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-02-06 09:57:15
বি‌জি‌বি-বিএসএফের প্রী‌তি ফুটবল ম্যাচে বি‌জি‌বি চ্যা‌ম্পিয়ন

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর চুয়াডাঙ্গা-৬ বি‌জি‌বি ও ভা‌রতীয় সীমান্তরক্ষী বাহিনীর প‌শ্চিমবঙ্গের নদীয়া জেলার ৮৪-বিএসএফের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনু‌ষ্ঠিত হয়েছে। খেলায় ৬ বি‌জি‌বি জয়লাভ করেছে। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা হতে সাড়ে ৫টা পর্যন্ত (বাংলাদেশ সময়) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনস্থ ঝাঁঝাঁডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১২১ হতে ৮০০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ৮৪-বিএসএফ ব্যাটালিয়নের বিলাসীপাড়া ক্যাম্পের মাঠে বিজিবি-বিএসএফ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল খেলায় বিএসএফ রানারআপ এবং বিজি‌বি চ্যা‌ম্পিয়ন হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বি‌জি‌বি অ‌ধিনায়ক সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানিয়েছেন। খেলায় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল এমারাত হোসেন, বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শাহ অ‌নিল কুমার সিনহাসহ বিজিবি-বিএসএফের বি‌ভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উভয় দেশের খেলোয়াড় ও অন্য সৈনিকবৃন্দ। প্রীতি ফুটবল খেলাটি অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম