বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ভৈরব নদীর মাটি বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-01-24 14:52:15
জীবননগরে ভৈরব নদীর মাটি বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদীর মাটি অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করার অপরাধে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (২৪ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। 
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথী মিত্র এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত ভৈরব নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইট ভাটায় বিক্রি করার সত্যতা পান। অবৈধভাবে ভৈরব নদীর মাটি উত্তোলন করে ইট ভাটায় বিক্রি করার অপরাধে জমির মালিক মো.জসীম উদ্দিনকে ৫০ হাজার টাকা এবং ট্র্যাক্টরের মালিক মনোহরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে বাবলুর রহমানকে একই ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথী মিত্র বলেন, অবৈধভাবে ভৈরদ নদী থেকে মাটি কাটা, উত্তোলন ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় বালুমহল ও বালু ব্যবস্থাপনা আইনে ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ৯৮(৩) ও ৮৯( ২) ধারায় ২জকে সর্বমোট ১লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম