বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

শীতে কাপছে চুয়াডাঙ্গা


সালাউদ্দীন কাজল,জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-14 18:03:15
শীতে কাপছে চুয়াডাঙ্গা

উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আছন্ন হয়ে আছে গোটা জনপদ। তাপমাত্রা নেমেছে ১০ দশ‌মিক ৮ ডিগ্রিতে। বেলা বড়ার সা‌থে সাথে সূর্যের তাপ কিছুটা বৃ‌দ্ধি পাওয়ায় দিনের বেলায় শীত কম অনুভূত হচ্ছে। 

গত ২ সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এ অবস্থায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা।  

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রা‌কিবুল ইসলাম জানান, ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯ টায় এ তাপমাত্রা আরো তিছুটা কমে দাঁড়ায় ১০ দশ‌মিক ৮ ডিগ্রী সেল‌সিয়াসে। যা আগামীতে আরো কমে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে চুয়াডাঙ্গার উপর দিয়ে। 

তবে, সরকারিভাবে বা বেসরকারিভাবে এখনো পর্যন্ত জেলার কোথাও শীতবস্ত্র বিতরণের কোন সংবাদ পাওয়া যায়‌নি। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম