বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত


সালাউদ্দীন কাজল, জীবননগর প্র‌তি‌নি‌ধি
DhakaReport24.com || 2023-12-07 14:18:45
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্যান ও মাই‌ক্রোবাসের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ভ্যানচালক হা‌রেজ আলী (৬৫) নিহত হয়েছেন। 

৭ ডি‌সেম্বর বৃহস্প‌তিবার সকাল ১০ টার দি‌কে চুয়াডাঙ্গা দাম‌ুড়হুদা সড়‌কের উজিরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।‌ নিহত ভ্যান চালক দামুড়হুদার বিষ্ণপুর গ্রামের উত্তর পাড়ার  মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

দামুড়হুদা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হযরত আলী জানান, অন্যান্য দি‌নের মত আজ সকা‌লে ভ্যান চালক হা‌রেজ আলী বিষ্ণপুর গ্রাম থে‌কে উ‌জিরপুর মাদ্রাসার এক ছাত্রী‌কে মাদ্রাসায় নি‌য়ে আ‌সেন। ওই  ছাত্রী‌কে মাদ্রাসায় না‌মি‌য়ে দি‌য়ে ভ্যান ঘোরা‌নোর সময়  চুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদা অ‌ভিমু‌খে যাওয়া দ্রুত গ‌তির এক‌টি মাই‌ক্রোবাস ভ্যা‌নের সাম‌নে ধাক্কা দেয়। 

এতে ভ্যান চালক হারেজ আলী গুরুতর আহত হ‌য়ে সড়‌কের উপর ছিট‌কে প‌ড়ে। এসময় স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা ভ্যান চালক‌কে উদ্ধার ক‌রে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত ডাক্তার তা‌কে মৃত ঘোশনা ক‌রেন।

দামুড়হুদা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) আলমগীর কবীর জানান, মাই‌ক্রোবাসসহ চালক‌কে আটক করা হ‌য়ে‌ছে। নিহতর প‌রিবা‌রের পক্ষ থে‌কে এখ‌নো পর্যন্ত কোন অ‌ভি‌যোগ ক‌রে‌নি। অ‌ভি‌যোগ পে‌লে আই‌নি পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম