সংসদীয় আসন ৭৯ চুয়াডাঙ্গা-১ ও সংসদীয় আসন ৮০ চুয়াডাঙ্গা-২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা এর সভাকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যচাই-বাছাই করা হয়। দুটি আসনে জমাকৃত ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭ জনের মনোনয়নপত্র বিভিন্ন ভুলত্রুটির কারণে বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিলকৃত চুয়াডাঙ্গা-১ আসনের ৩ জন হলেন- তৃণমুল বিএনপির তাইজাল ইসালম, স্বতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শাসমসুল আবেদীন খোকন এবং চুয়াডাঙ্গা-২ আসনের ৪ জন হলেন- মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, নুর হাকিম, নজরুল মল্লিক ও আব্দুল মালেক মোল্লা।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের জানান, বিভিন্ন কারণে জমাকৃত ৭ জনের মনোনয়নেপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিলকৃত মনোনয়নপত্র দাখিলকারিরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনার বরাবর আপিল শুনানীর জন্য আবেদনের সুযোগ পাবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম