চুয়াডাঙ্গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চুয়াডাঙ্গাসহ সারাদেশে ৯টা ৩৬ মিনিটে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিলো কুমিল্লা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে। এটি এক মিনিটের মতো স্থায়ী ছিল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম