বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মী গ্রেফতার


সালাউদ্দীন কাজল (জীবননগর প্রতিনিধি)
DhakaReport24.com || 2023-10-29 15:18:45
জীবননগরে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর কৃষকদলের সভাপতিসহ বিএনপি-জামায়াতে ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। 

শনিবার (২৮ অক্টোবর) রাতে নাশকতা ও নৈরাজ্যে সৃষ্টি করতে পারে এমন অভিযোগের ভিত্তিতে বাঁকা স্কুল পাড়া বিশারত আলীর আমবাগান থেকে তাদের গ্রেফ্তার করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৪ টি অবিস্ফোরিত ককটেল সদৃশ্য বস্তু এবং ককটেলে ব্যবহৃত জোয়ার্দ্দার কৌটার ২টা টুকরা উদ্ধার করেছে পুলিশ।

জীবননগর থানা পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম. জাবীদ হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত আড়াইটার সময় পৌর এলাকার বাঁকা স্কুলপাড়ার জনৈক বিশারত মহুরীর আমবাগানে অভিযান চালায়। 

দেশে নাশকতা ও নৈরাজ্যে সৃষ্টির গোপন বৈঠক করার সময় পুলিশ সদস্যরা আমবাগানের ভেতর থেকে জীবননগর পৌর কৃষক দলের সভাপতি ইউনুচ আলী (৫৫), জেলা বিএনপির সদস্য আবুল হোসেন (৫৮), পৌর বিএপির সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী (৩৬), বিএনপি কর্মী সূজা উদ্দিন (৪৯), হাবিবার রহমান (৪৫), আমজাদ হোসেন (৫৮), আমিনুল ইসলাম (২৬), মিলন (৪৩), শাহিন উদ্দিন (৩৬) ও ইসরাফিল হোসেনকে (২৫)  গ্রেফতার করেন। 

এসম তাদের কাছে থাকা ৪ টি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু এবং বিস্ফোরিত ককটেলের জোয়ার্দ্দার কৌটার অংশ বিশেষ ২ টি টুকরা উদ্ধার করেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম