বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর জহুরুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-08-30 15:13:30
চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর জহুরুল  হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক জহুরুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ  দিয়েছে আদালত। একই মামলায় ১ জনকে ২ বছরের কারাদন্ড এবং ২ জনকে খালাস দেওয়া হয়। 

বুধবার (৩০ আগস্ট) বেলা ১২ টার সময় জনাকীর্ণ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২  আদালতের বিজ্ঞ বিচারক মাসুদ আলি এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলো- ফজলুর রহমান, দীপক কুমার ও আবু সুফিয়ান।মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গার ফার্ম পাড়ার জহুরুল পেশায় ইজিবাইক চালক। 

আসামিরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ২০১১ সালের ১০ আগস্ট দুপুরে দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়কের পাশে বেগুন ক্ষেতে ইজিবাইক চালক জহুরুলকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় পুলিশ  বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা হলেন- ফজলুর রহমান, শ্রী দীপক কুমার, আবু সুফিয়ান, দিলন, আনোয়ার হোসেন ও জয়নাল হাওলাদার।

১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২  আদালতের বিচারক মাসুদ আলি এ রায় ঘোষণা করেন।আসামিদের মধ্যে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ফজলুর রহমান এবং ২ বছরের দন্ডপ্রাপ্ত আসামি জয়নাল হাওলাদার পালাতক রয়েছে। খালাস দেওয়া হয়েছে দিলন ও আনোয়ারকে ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম