বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বারসহ আটক ১


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-07-27 15:25:45
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ কুষুম পোদ্দার (৪৭) নামে একজনকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারি কুষুম পোদ্দার গাজীপুর জেলার টুঙ্গি থানার মনুনগর টুঙ্গিভরান গ্রামের হারি সাধন পোদ্দারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি দর্শনা থানার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণেরবার চোরাচালান হবে। খবর পেয়ে বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান করেন। সকাল ৭টার দিকে এক ব্যক্তিকে যাত্রীবাহী বাস থেকে নেমে রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করতে দেখলে বিজিবির টহল দলের সন্দেহ হয়।

 বিজিবি টহল দল সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছে কোনো চোরাচালানী পণ্য নেই বলে বিজিবি টহল দলকে অবহিত করেন। পরবর্তীতে বিজিবি টহলদল আটক চোরাকারবারী কুষুম পোদ্দারের দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো কাপড়ের বেল্টের ভেতর থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ছোট বড় ৪টি স্বর্ণের বার এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করেন। আটক এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম