চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাননামা এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেল সোয়া ৫টার সময় উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটের পাশে সন্ন্যাসীতলা মাঠে এ দূর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছেন, চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে অজ্ঞাতনামা ওই যুবক পড়ে গিয়ে মারা গেছে।
স্থানীয়রা জানায়, রোববার বিকেল সোয়া ৫টার সময় সন্ন্যাসীতলা মাঠে রেললাইনের পাশে অজ্ঞাতনামা ওই যুবকের দ্বিখণ্ডিত লাশ দেখতে পাই মাঠে কাজ করা শ্রমিকরা। পরে তারা বিষয়টি এলাকার জনপ্রতিনিধিসহ পুলিশকে জানায়। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে। তার গায়ে কালো রঙের গেঞ্জি এবং নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট রয়েছে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যুর ঘটনা শুনেছি। যেহেতু বিষয়টি রেলওয়ে পুলিশের এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা রেলওয়ে পুলিশকে জানিয়েছি।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম