বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

ট্রেনের বগিতে মিলল ৭ লাখ টাকার ভারতীয় হিরোইন


সালাউদ্দিন কাজল - জীবন নগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-17 13:30:30
ট্রেনের বগিতে মিলল ৭ লাখ টাকার ভারতীয় হিরোইন

চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনা রেলস্টেশনে ট্রেনের বগি থেকে ৩৫০ গ্রাম ভারতীয় হিরোইন জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।
রোববার দিনগত রাত দেড়টার দিকে পার্বতীপুর থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা রকেট মেইল ট্রেন থেকে এই হিরোইন জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, পার্বতীপুর থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা রকেট মেইল ট্রেনে ভারতীয় হিরোইন পাচার করা হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার বাংলাদেশের ভেতরে দর্শনা রেলস্টেশনে রাত দেড়টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে টহলদল পার্বতীপুর থেকে খুলনা অভিমুখী ছেড়ে আসা রকেট মেইল ট্রেনের তৃতীয় বগির ভেতর ক্যারিয়ারের ওপর মালিকবিহীন একটি পলিথিনের ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে ব্যাগটি জব্দ করে। জব্দ করা পলিথিনের ব্যাগটি খুলে ব্যাগের ভেতর ১টি পলিথিনের ছোট প্যাকেট থেকে ৩৫০ গ্রাম ভারতীয় হিরোইন জব্দ করতে সক্ষম হন। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।


তিনি আরও বলেন, এ ব্যাপারে সুবেদার নওশের আলী বাদী হয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।