বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার ২


জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-21 12:27:00
জীবননগরে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সোমবার (২০ মার্চ) রাতে ৫শ' আশি গ্রাম স্বর্ণসহ চোরা কারবারী জিয়া ও কামাল হোসেন নামে দু'জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার্জ ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে উপ-পরিদর্শক নাহিরুল ইসলাম গোপর সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জীবননগর উপজেলার চেংখালী-মাঝদিয়া সড়কের ইসলামপুর এলাকার সুরুজ সরকারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।

এ সময় পুলিশ সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জিয়া (৪০) ও মৃত সোহরাব মন্ডলের ছেলে কামাল হোসেনকে (৪০) আটক করে। পরে জিয়ার দেহ তল্লাশী করে ৫শ' আশি গ্রাম ওজনের স্বর্ণের দু'টি টুকরা উদ্ধার করে। পুলিশ চোরাকারবারী জিয়া ও কামালকে গ্রেফতার করে থানায় নেয়। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম