বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত


আলমগীর কবীর শিপলু - চুয়াডাঙ্গা
DhakaReport24.com || 2023-01-30 17:19:45
চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত। আজ সোমবার দুপুর ১২ টায় ভালাইপুর মোড়ে সাধারন সভা অনুষ্ঠিত হয়। ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোঃ আমির হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃমাহাব্বুর রহমান কাজল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক থেকে দুরে থাকতে হবে, মাদকের বিরুদ্ধে সকলকে অবস্থান নিতে হবে,এক্ষেত্রে সদর থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে সব সময়। 


সাধারণ সভার বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ,জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃশাহাবুদ্দিন মল্লিক, জেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দার ইবু ও আলুকদিয়া ইউপির চেয়ারম্যান হাজী আবুল কালাম। 


চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক সোহেল রানা শান্তির পরিচালনায় সাধারণ সভায়  অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির উপদেষ্টা আসাদুজ্জামান কবির,উপদেষ্টা সদস্য জিল্লুর রহমান,আব্দুর রাজ্জাক,তৌহিদুল ইসলাম ফকা,গোলাম মোস্তফা ও সানোয়ার হোসেন।