বৃহস্পতিবার দুপুর ৩:৩০ মিনিটের সময় এম সঞ্জু আহমেদ তার নামে মিথ্যা মামলা দায়ের করায় বিশেষ কাজে চুয়াডাঙ্গার রওনা হয়। চুয়াডাঙ্গা একাডেমী মোড় পার হয়ে মোহাম্মদ শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে সম্পন্ন অবৈধভাবে একটি অটো আইল্যান্ড পার হয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগিয়ে পালিয়ে যায়। এতে করে গুরুতর আহত হয় সন্জু আহমেদ ও তার আরেক সহকর্মী সোহেল তানভীরে হিরো। দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাতে আঘাত পাওয়াই এম সঞ্জুর হাতের হাড় ভেঙে যায় ও আঙ্গুল দুটি ৮০% কেটে যাওয়াতে প্রাথমিক ভাবে ব্যান্ডেজ করে অপারেশনের জন্য প্রস্তুত হওয়ার কথা ডাক্তার জানিয়েছেন ।
সন্জু আহমেদ বলেন গত দুইদিন থেকে বিআরটি অফিসের নিউজ করায় আমার মুঠোফোনে একের পর এক হুমকি দিচ্ছে কে বা কাহারা । এমনকি আমাকে হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছে।বি আর টি কর্মকর্তা ওবায়দুর রহমান এর বিরুদ্ধে নিউজ করাই আমার নামে মিথ্যা মামলা দেওয়াতে বিষয়টি জানার জন্য আমি চুয়াডাঙ্গাতে একাডেমি মোড় পার হলেই প্রতিমধ্যে অটো চালক আইল্যান্ড পার হয়ে দ্রুত গতিতে এসে আমার মোটরসাইকেলের সাথে ধাক্কা মারে। এক পর্যায়ে আমার মোটরসাইকেল ভেঙ্গে তছনোচ হয়ে যায়। আমার সাথে থাকা ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয় ।প্রত্যক্ষদর্শীরা বলেন আসলে দুর্ঘটনাটা অন্যরকম ভাবে ঘটেছে বিষয়টি তদন্ত করলে হয়তো আসল রহস্য বেরিয়ে আসবে।