বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

মহেশপুর বিজিবির পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ


সালাউদ্দীন কাজল - জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-23 22:50:00
মহেশপুর বিজিবির পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফতেপুর গাজীরণনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে দেড় শতাধিক দুঃস্থ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

এ সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা বলেন, এ আয়োজনের মূখ্য উদ্দেশ্য হলো সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে যারা গরীব দুঃস্থ্য মানুষ রয়েছে তাদের কল্যানে কিছুটা হলেও বিজিবিকে অংশীদার করা। চোরাচালান রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সচেতনতা বৃদ্ধি করা। নিরাপদ সীমান্ত, মাদক ও সন্ত্রাসমুক্ত সুস্থ্য সমাজ গড়ার লক্ষে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সকল স্তরের মানুষকে সুস্থ্য, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।