বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পাওয়ারট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

পিছনে থাকা আরোহী এক নারী আহত

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-29 17:23:30
চুয়াডাঙ্গায় পাওয়ারট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ারট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে বজলুর রহমান (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক নারী। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় শলুয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। আহত হিরা খাতুন (২৮) দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিকেলে পূর্ব পরিচিত হিরা খাতুনকে নিয়ে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন বজলুর রহমান। এ সময় ডুগডুগি গ্রামের হাউলি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই পাওয়ারট্রলির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বজলু। আহত হন মোটরসাইকেল আরোহী হীরা খাতুন। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে পাওয়ারট্রলিটি। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম