বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পানির গর্তে ডুবে শিশুর মৃত্যু


জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-26 20:34:45
চুয়াডাঙ্গায় পানির গর্তে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামে টিউবওয়েলের পাশে পানির গর্তে ডুবে আছিয়া খাতুন নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৬ নভেম্বর) বেলা ২টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, যদুপুর গ্রামের আরিফ বেপারীর নাতি আছিয়া খাতুন (২) খেলতে খেলতে প্রতিবেশী মাজহারুল ইসলাম বেপারীর ছেলে আলাউদ্দিনের বাড়িতে যায়। এ সময় অসাবধানতাবসত সবার অজান্তে শিশু আছিয়া খাতুন টিউবওয়েলের গর্তে পড়ে যায়। 

পরে বাড়ির লোকজন আছিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকলে প্রতিবেশী আলাউদ্দিনের টিউবওয়েলের গর্তের পানি থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম