চুয়াডাঙ্গার জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. রোকুনুজ্জামান যোগদান করেছেন। তিনি বুধবার বিকেলে যোগদান করেন। যোগদানের পর তিনি উপজেলা চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
গতকাল বুধবার বিকেলে নবাগত ইউএনও মো. রোকুনুজ্জামান উপজেলা পরিষদে আসলে উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) তিথি মিত্রসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
মেহেরপুর জেলার কৃতি সন্তান মো. রোকুনুজ্জামান ২০০০ সালে মেহেরপুরের বাদিয়াপাড়া-মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩১তম বিসিএসে তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কক্সবাজার জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগ দেন। পরবর্তীতে পদোন্নতি লাভ করেন এবং সর্বশেষ খুলনার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
জীবননগর উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেছেন, এ উপজেলার সকল নাগরিক সমানভাবে সরকারের যে সকল সেবা রয়েছে তা পাওয়া নিশ্চিত করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম