বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

পলাতক ২ জঙ্গিকে ধরতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি সতর্কতা


জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-21 21:00:30
পলাতক ২ জঙ্গিকে ধরতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি সতর্কতা

রাজধানী ঢাকার আদালত থেকে দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গির পালিয়ে যাওয়ার ঘটনায় চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। 

সোমবার (২১ নভেম্বর) সকাল থেকে চুয়াডাঙ্গার ১০৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি বাড়ানো হয়েছে। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোহাম্মদ ইসতিয়াক জানান, জঙ্গিদের ছবি সব বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম