বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী 

দেশে সারের কোনো সংকট হবে না: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক 


জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-15 16:15:15
দেশে সারের কোনো সংকট হবে না: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেছেন, কৃষিমন্ত্রী ড. মো.  আব্দুর রাজ্জাক এমপি।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় তিনি জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে গ্রীষ্মকালীন একটি পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেন। 

এ সময় কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোনোক্রমেই যেনো সারের কোনো সমস্যা না হয়।  এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয় খুবই সচেতন আছে, বর্তমানে এবং আগামীতে সারের যেনো কোন সমস্যা না হয়। আশা করি বড়ো ধরণের কোনো বিপর্যয় না হলে সারের কোনো সংকট হবে না, এ ব্যাপারে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। 

তিনি আরও বলেন, পেয়াঁজ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসলা। খাবারের সাথে সবচেয়ে এটা বেশি ব্যবহার হয়। এদেশে পেঁয়াজের কোনদিন ঘাটতি ছিলো না। কিন্তু জনসংখ্যা বাড়ছে এ কারণে ধান বেশি উৎপাদন করতে হয়। মানুষ পেঁয়াজসহ অন্যান্য ফসল উৎপাদন করতে চাই না। আমাদের দেশে ফাল্গুন-চৈত্র মাসে যে পেঁয়াজগুলো তোলা হয়, সেগুলো পচনশীল হওয়ায় বেশী দিন রাখা যায়না। ফলে আশ্বিন-কার্তিক মাসে পেঁয়াজ পাওয়া যায় না, বিদেশ থেকে আমদানি করতে হয়। আমরা চেষ্টা করছি গ্রীষ্মকালীন একটা পেঁয়াজ। বিজ্ঞানীরা উদ্ভাবন করেছে এই জাত গ্রীষ্মকালে হয়। এবং গ্রীষ্মকালের এই পেয়াঁজ আশ্বিন-কার্তিক মাসে তোলা যায়। আমি বিশ্বাস করি পেঁয়াজের জন্য আমাদের বিদেশের উপর আর নির্ভরশীল থাকতে হবে না। আমরা বরং পেঁয়াজ এবং অন্যান্য ফসল বিদেশে রপ্তানি করতে পারবো।  

এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, কৃষি সচিব মো. সায়েদুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চক্র সাহা, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম