সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা লোকোমোর্চার গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব রনি আলম নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা লোকোমোর্চার সভাপতি এম সাবেদ আলী। উপস্থিত ছিলেন, উপজেলা লোকমোর্চার সেক্রেটারি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ৭০ এর অগ্নিসেনা ও কালিদাসপুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি মইনুদ্দিন আহমেদ, সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হোসেন।
প্রোগ্রাম অফিসার মহিদুল ইসলামের উপস্থাপনায় আজ বৃহস্পতিবার সকাল দশটার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল হক মিকা।
অনুষ্ঠানে লোকমোর্চার সদস্যসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন অবহেলিত নাগরিকদের প্রশ্নের জবাব দেন স্বয়ং কর্মকর্তারা এবং তাদের সমস্যাগুলো শোনেন এবং সেটা দ্রুত সমাধান করার কথা জানান।
এক প্রশ্নের জবাবে কালিদাসপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আসাদুল হক মিকা বলেন, ভবিষ্যতে কালিদাসপুর ইউনিয়ন পরিষদে যে ভাতাগুলো আসবে সেগুলো তথ্য জানানোর জন্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করা হবে এবং উপযুক্ত নাগরিকগণ ইউনিয়ন পরিষদে এসে অথবা যে কোন জায়গা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন । গণশুনানিতে অংশগ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলার লোকমোর্চার বিভিন্ন সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম