বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গাতে ওয়েভ ফাউন্ডেশনে উদ্যোগে জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস অনুষ্ঠিত


আল-আমিন - আলমডাঙ্গা
DhakaReport24.com || 2022-11-02 20:51:00
আলমডাঙ্গাতে ওয়েভ ফাউন্ডেশনে উদ্যোগে জাতীয় স্যানিটেশন ও হাত  ধোয়া দিবস অনুষ্ঠিত

স্বাস্থ্যসম্মত ও টেকশই সেনিটেসন ব্যবস্থা, ব্যক্তিগত পরিছন্নতা জনস্বাস্থ্য সুরক্ষার পূর্বশর্ত। তারই ধারাবাহিকতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের  স‍্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ পালিত।


অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসিবুজ্জামান উপসহকারী প্রকৌশলী আলমডাঙ্গা উপজেলা। উপস্থিত ছিলেন মোঃ ইনারুল ইসলাম,  ইউনিট ম্যানেজার  ওয়েভ ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন নাহিদা ফাতেমা ফিল্ড মনিটর এক্সেস প্রকল্প।

অনুষ্ঠানে গ্রামীণ জনগোষ্ঠীর পিছিয়ে থাকা জনপদের মাঝে জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ জনপদের জীবনমান উন্নয়নের জন্য  হাতধোয়া বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।


ওয়েভ ফাউন্ডেশন গ্রামীন জনপদের স্বাস্থ্যসম্মত স‍্যানিটেশন পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গ্রামীণ জনপদের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে নিয়ে বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে যাচ্ছে ওয়েভ ফাউন্ডেশন।  বিভিন্ন উদ্যোগের মাধ্যমে  গ্রামীণ জনপদে স‍্যানিটেশন সংক্রান্ত রোগের প্রাদুর্ভাব অনেকাংশে হ্রাস পেয়েছে। ডায়রিয়ার মতো বিভিন্ন রোগ থেকে রক্ষায় উন্নত স‍্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস তৈরি করি। তাহলেই ভালো থাকবে বাংলাদেশ। ভালো থাকবে বাংলাদেশের জনগণ।