বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালানো ১৪ মামলার আসামী গ্রেফতার


সালাউদ্দীন কাজল- জীবননগর প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-10-21 17:31:30
আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালানো ১৪ মামলার আসামী গ্রেফতার

অবশেষে চুয়াডাঙ্গা জেলার জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালানো আসামী আজিজুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজধানী ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। 

আজ শুক্রবার বেলা এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৬ অক্টোবর রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালতে নেয়া হয় ডাকাতি মামলার আসামী গোপালগঞ্জের মকছেদপুর থানার জলিরপাড় গ্রামের ফজল শেখের ছেলে আজিজুলকে (৩৮)। ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেয়ার সময় কৌশলে হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায় সে। ওই দিন কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

পুলিশ সুপার জানান, আসামী আজিজুলকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটসহ জেলা পুলিশের একাধিক দল। অবশেষে বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা, চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা মডেল থানাসহ একাধিক থানায় তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৪টি মামলা রয়েছে। সর্বশেষ তিনি চুয়াডাঙ্গা জেলার কারাগারে বন্দি ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেককে প্রধান করে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর কবীর ও রিজার্ভ অফিসের আরওআই আব্দুল বারেক। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। ওই দিন দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় কোর্ট পুলিশের এটিএসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মিলন হোসেন ও নারী কনস্টেবল বেনজির নাহারকে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম