বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে শেখ রাসেল দিবস পালিত


সালাউদ্দিন কাজল - জীবন নগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-18 14:33:30
জীবননগরে শেখ রাসেল দিবস পালিত

চুয়াডাঙ্গার জীবননগরে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে ‘শেখ রাসেল দিবস।' 


মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র, শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর পর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শহরে বর্ণাঢ্য এক ব়্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  তিথি মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি,

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, মুক্তিযোদ্ধা দলুর উদ্দীন দলু, সাংবাদিক সালাউদ্দীন কাজল প্রমুখ। আলোচনা শেষে শেখ রাসেল দিবসের কেক কাটা হয়। পরে উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।