বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে আসামীর পলায়ন


সালাউদ্দীন কাজল, জীবননগর
DhakaReport24.com || 2022-10-16 00:29:00
চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে আসামীর পলায়ন

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে আজিজুল শেখ (৩৮) নামে এক ডাকাতি মামলার আসামী পালিয়ে গেছে।

আজ রোববার বেলা ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেয়ার সময় কৌশলে পালিয়ে যায় সে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। 


আসামী আজিজুল শেখ  গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় ডাকাতি মামলা রয়েছে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালতে নেয়া হয় আসামী আজিজুলকে। সেখানে ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সে। পরে তার পিছনে ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, পালিয়ে যাওয়া আসামী আজিজুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম