বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় বাসি খাবার বিক্রি করায় উত্তম মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা 


আল-আমীন হোসাইন- আলমডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-10 18:26:00
আলমডাঙ্গায় বাসি খাবার বিক্রি করায় উত্তম মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আজ সোমবার দুপুর একটার সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কাঁচা বাজারে  উত্তম মিষ্টান্ন ভান্ডার প্রোপ্রাইটর উত্তম কুমারকে পচা ও বাসি খাবার বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে  অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনা করার জন্য ১৫ দিনের জন্য হোটেল  সিলগালা করা হয়েছে। হোটেল থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ পঁচা, বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার নষ্ট করা হয়েছে ।

এ সময় অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহাম্মেদ ও তার সংঙ্গীয় ফোর্স।  সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশ।

অভিযান শেষে সজল আহম্মেদ সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন, যেখানে এমন পচা, বাসি খাবার বিক্রয় এবং নোংরা পরিবেশে তৈরী হবে, সেখানে অভিযান পরিচালনা করা হবে। এ সময় তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান করেন এবং ভোক্তা অধিকারকে তথ‍্য দিয়ে সহায়তা করতে বলেছেন। প্রয়োজন বোধে তথ্যকারীর নাম গোপন রাখা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি  জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম