বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় এক বৃদ্ধকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা


জীবননগর প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-10-02 16:00:15
চুয়াডাঙ্গায় এক বৃদ্ধকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সব্বত আলী নামে এক বৃদ্ধকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সব্বত আলী রামনগর গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে খাবার দিতে গিয়ে সব্বত আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন তার পুত্রবধূ। পরে খবর দেয়া হয় পুলিশে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম