বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-29 20:59:00
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রায়হান হোসেন (৩২) ও একই উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হোসেন আলীর ছেলে হৃদয় হোসেন (২২)। 

নিহত হৃদয়ের বাবা হোসেন আলী বলেন, আমার নির্মানাধীন বাড়িতে কাজ করছিল আমার ভাগ্নে রায়হান। ইলেকট্রিকের কিছু সরঞ্জাম না থাকায় আমার ছেলে হৃদয়কে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে দর্শনা বাজারে যাচ্ছিল সে। এসময় ছয়ঘরিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। এতে রায়হান ও হৃদয় আহত হয়। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষনা করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হৃদয়।
 
সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, হাসপাতালে নেয়ার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। আর বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হৃদয়।
 
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম