বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন


সালাউদ্দিন কাজল - জীবন নগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-28 15:27:30
জীবননগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন

চুয়াডাঙ্গার জীবননগরে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।বুধবার বেলা ১১ টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রধানামন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল প্রমুখ।