চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় মোতালেব হোসেন নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা এগারটার সময় জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ভ্যানচালক মোতালেব হোসেন (৫২) দীর্ঘদিন ধরে শশুর বাড়ি বৈদ্যনাথপুর গ্রামের মো. সারু হোসেনের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছেন।
স্থানীয়রা জানান, আজ বেলা এগারটার দিকে মোতালেব হোসেন নিজের ভ্যানযোগে জীবননগর থেকে বাড়ি ফিরছিলেন। সে বৈদ্যনাথপুর গ্রামের মসজিদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আশা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোতালেব হোসেনের মৃত্যু হয়েছে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম