বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কেটে প্রাণ গেল যুবকের


সালাউদ্দিন কাজল- জীবননগর প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-09-25 11:10:00
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কেটে প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে সানারুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল দশটার সময় আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের মাঠের ভিতর রেল লাইনের উপর থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। 

নিহত সানারুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ পৌনে পাঁচটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়েন সানারুল। তার ডান হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়েছেন তিনি।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম