বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক


সালাউদ্দীন কাজল জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-24 14:56:45
চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

যার জন্ম না হলে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেতাম না। তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিলো তারা হলেন বীর মুক্তিযোদ্ধা। তাদের কথা চিন্তা করে সরকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করছে। শনিবার বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের উদ্ধোধনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপরোক্ত কথাগুলো বলেন। চুয়াডাঙ্গা শহরের এতিমখানা পাড়ায় ২ কোটি ৪৫ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম