আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ (সেপ্টেম্বর) বিকাল ৪ টায় আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল উপজেলা মঞ্চ থেকে শুরু হয়ে একাত্তরের স্বাধীনতা স্তম্ভ সংলগ্ন এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আশাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান জিপু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আঁইলহাস ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক মতিয়ার রহমান মতি, আলমডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলি।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মতিন,মাহফিজুর রহমান মাফি, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিলন, সাধারন সম্পাদনা তরিকুল ইসলাম , জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জানিফ, নাজমুল হোসাইন, রকি, রোমিও, তোতা, আহসান হাবিবসহ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন আল ইমরানের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে সকল আসামি গ্রেফতার করতে না পারলে সামনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন তারা।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম