বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ডাকবাংলোর কক্ষ থেকে বিআরটিএ পরিদর্শকের মরদেহ উদ্ধার


জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-12 14:34:45
চুয়াডাঙ্গায় ডাকবাংলোর কক্ষ থেকে বিআরটিএ পরিদর্শকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ডাকবাংলোর কক্ষ থেকে সাইফুল্লাহ বাহার (৪০) নামে বিআরটিএ পরিদর্শকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর দেড়টার দিকে জেলা পরিষদের সদর ডাকবাংলোর 'কপোতাক্ষ' কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সাইফুল্লাহ বাহার মানিকগঞ্জ জেলার পূর্ব ভাকুম গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের পরিদর্শক ছিলেন। 

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, গতকাল রবিবার সকালে সহকর্মীদের কাছে শারীরিক অসুস্থতার কথা বলে অফিস থেকে নিজ কক্ষে চলে আসেন তিনি। আজ সোমবার নির্ধারিত সময়ে অফিসে না যাওয়ায় তাকে একাধিকবার মোবাইল ফোনে কল দেন সহকর্মীরা। কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোন সাঁড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানান তারা। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। 

তিনি আরও বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের শারীরিক অবস্থা ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম