চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাতে তানজিমুল কুরআন মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় আলমডাঙ্গা রিয়াদ কমপ্লেক্সের চার তলায় মাদ্রাসাটির উদ্বোধন ঘোষণা করা হয।
মোঃ মোশারফ হোসেনের উপস্থাপনায়, রওনক আল নূর এর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর মোঃ আব্দুস শহীদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ হুমায়ুন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমডাঙ্গা। উপস্থিত ছিলেন প্রধান আলোচক মাওলানা জুলফিকার আলী, অধ্যক্ষ কার্পাসডাঙ্গা দাখিল মাদ্রাসা। আরো উপস্থিত ছিলেন তানজিমুল কুরআন মডেল মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা আমির হামজা ও ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ টিপু।উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম